হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুরে পণ্য বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফুলজান বিবি (৮৩) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। ১০ এপ্রিল রাত ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের চালাকিডাঙ্গ বাজারে ঘটনাটি ঘটে। বৃদ্ধা ওই বাজার এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ মরাদেহ উদ্ধার করে মণিরামপুর থানায় আনে। একইসাথে দুর্ঘটনায় দায়ী ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৪২২৩) আটক করেছে পুলিশ। মণিরামপুর থানায় দায়িত্বরত পুলিশের ডিএসবি শাখার সদস্য সাইফুল ইসলাম বলেন- পরিবারে কেউ না থাকায় এদিন সন্ধ্যায় ইফতার শেষে চালকিডাঙা বাজারে, বাজার করতে আসেন ফুলজান বিবি। তিনি প্রধান সড়ক পার হওয়ার সময় যশোরগামী একটি দ্রæতগতির ট্রাক বৃদ্ধাকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধার। সাইফুল ইসলাম বলেন- বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় কুয়াদা বাজারে ট্রাকটি আটক করেন স্থানীয়রা। এ সময় কৌশল পালিয়ে যান চালক। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন- বৃদ্ধার মরাদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আমাদের হেফাজতে আছে। বৃদ্ধার স্বজনদের খোঁজ করা হচ্ছে। তারা যেভাবে চাইবেন সেভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














