স্টাফ রিপোর্টার : মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে শনিবার রাতে এক সেনা সদস্যের বাড়ি থেকে স্বর্ণ অলংকার, নগদ টাকা ও জমিরকাগজপত্র নেওয়ার ঘটনা ঘটেছে। এব্যাপারে সেনা সদস্যের স্ত্রী মোছাঃ শারমিন সুলতানা সাংবাদিকদের জানান, রাত আনুমানিক ১টার দিকে একই এলাকার মৃত আনসার বিশ্বাসের ছেলে মোঃ মোজাম্মেল বিশ্বাস ও মোঃ মোফাজ্জেল বিশ্বাসসহ ৫/৬ জন দূর্বৃত্ত কৌশলে আমাদের বাড়ীর ভিতরে প্রবেশ করে। এরপর তারা পূর্ব শত্রæতার জের ধরে আমাকে আদালতে চলমান মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তারা আমাকে এবং আমার শাশুড়ী মনোয়ারা বেগমকে চোখ মুখ ওড়না দিয়ে বেঁধে রেখে ঘরের মধ্য থাকা সোকেচ ভাংচুর করে সোকেচের মধ্য থাকা নগদ ১৭ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের রুলি, একটি স্বর্ণের চেইন ও দেওয়ানী মামলার কাগজ পত্র এবং জমির দলিল পর্চাসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় খুন জখমের ভয়ভীতি দেয়। ওই সময় আমাদের ডাক চিৎকারে প্রতিবেশি মোছাঃ রাহেলা বেগম, মোঃ রবিউল ইসলাম, শিলা খাতুনসহ আরো অনেকেই এসে আমাদের চোখ মুখের বাধন খোলে এবং ঘটনা দেখে৷ এব্যাপারে ওই সেনা সদস্যের স্ত্রী মোছাঃ শারমিন সুলতানা বাদী হয়ে শালিখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে অভিযুক্ত মোজাম্মেল বিশ্বাস ও মোফাজ্জেল বিশ্বাসের বক্তব্য নিতে তাদের বাড়ী গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে শালিখা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ বিশারুল ইসলাম বলেন, উনাদের ঘটনা হলো উনারা আপন চাচাতো ভাই। এদের জমি জায়গা নিয়ে বিরোধ আছে। বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














