হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরের রাজগঞ্জ এলাকায় স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সরোয়ার দেওয়ান (৫৫) নামের এক স্বামী। রবিবার (১৭ এপ্রিল-২০২২) বেলা সাড়ে ১১টার দিকে মণিরামপুরের রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নোয়ালী দেওয়ানপাড়া গ্রামের নিজ বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরাদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। সরোয়ার দেওয়ান ওই গ্রামের মৃত জয়নুদ্দিন দেওয়ানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. আজব আলী গাজী জানায়- এদিন সকাল থেকে সরোয়ার দেওয়ান তার স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে এবং স্ত্রীকে মারধর করে। এরপর স্ত্রী’র উপর রাগ করে বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে ঘরের ভিতর থেকে আড়ার সাথে ঝুলন্ত মরাদেহটি উদ্ধার করে। ইউপি সদস্য মো. আজব আলী বলেন- ঘটনাস্থলে পুলিশ এসেছিলো। লাশটি ময়না তদন্ত ছাড়াই কাফন-দাফন করেছে ওই পরিবারের লোকজন। মণিরামপুর থানার এস আই মো. আশরাফুল ইসলাম বলেন- স্থানীয়দের ভাষ্যমতে- ওই ব্যক্তির মাথার সমস্যা। এজন্য আত্মহত্যা করেছে। কারোর কোনো অভিযোগ না থাকায় স্থানীয় লোকজনের অনুরোধে দাফনের অনুমোতি দেয়া হয়েছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














