কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের নিয়ে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে। অভিযুক্ত পারভেজ মাহমুদ পলাশ (৩৮) এইচ,এম,এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং হরিহরনগর গ্রামের মৃত গোলাম হোসেন সরদারের ছেলে। এ ঘটনায় আহত ইয়াসিন আরাফাত (২২) তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হরিহরনগর গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত জানান, ‘হরিহরনগর গ্রামের গোলাম হোসেন সরদারের ছেলে পারভেজ মাহমুদ পলাশ এর সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে, সে সব সময় জোরপূর্বক আমাদের জমি ভোগ দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে। আমার ও আমার পরিবারের লোকজনের মারপিট ও ক্ষতি সাধনের চেষ্টা করে । এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে পারভেজ মাহমুদ পলাশ এবং তার স্ত্রী খাদিজা খাতুন (৩০) ও কিছু ছাত্রদের নিয়ে দেশীয় অস্ত্রস্বজ্জিত হয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে, একপর্যায়ে পলাশ মাষ্টারের নেতৃত্বে এলোপাতাড়িভাবে আমার উপর হামলা চালায়। এসময় আমাকে বাঁচাতে আমার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালায়। ‘এঘটনায় অভিযুক্ত শিক্ষক পারভেজ মাহমুদ পলাশ জানান, আমার জমির উপর দিয়ে রাস্তা তৈরী করে দখলের চেষ্টা চালাচ্ছিল, তখন আমি তার বাঁধা দেই। এসময় ছাত্ররা প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিল। ছাত্র নিয়ে মারপিটের ঘটনা ঘটেনি। এটা অপপ্রচার চালানো হচ্ছে। এইচ, এম, এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন জানান, ঘটনাটি শুনেছি, তবে কোনো শিক্ষক যদি ছাত্রদের নিয়ে এমন ঘটনা ঘটায় তবে তা দুঃখজনক। স্থানীয় সাবেক মেম্বার ফারুক হোসেন জানান, ঘটনাটির যখন ঘটে আমি তা শুনে তখন সেখানে যায় এবং গোলযোগ নিষ্পত্তির চেষ্টা করি। কিন্তু পলাশ মাষ্টার তার ছাত্রদের নিয়ে ইয়াসিন আরাফাত ও তার পরিবারের সাথে গোলযোগ করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বৃহস্পতিবার তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করদ হবে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













