মাগুরার (শালিখা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উপজেলা সদর আড়পাড়া বাজারের বিউটি সিনেমা হলের (সাবেক) পিছনে থাকা একটি পুরাতন পণ্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ১০ লক্ষাধিক টাকার পুরাতন পণ্য বিনষ্ট হয়েছে বলে দাবি করছেন গুদামের মালিক সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন বলেন, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হকারদের মাধ্যমে পুরাতন প্লাস্টিক সামগ্রী, টিনের কৌটা, পুরাতন ব্যাটারি, নারিকেলের মালা, বই-খাতা, পুরাতন সেন্ডেল, কাচের বোতল ,তামা, পিতল,প্লাস্টিকের ড্রাম, লোহাসহ ৩০ প্রকারের ভাংড়ি পণ্য সংগ্রহ করে এখানে মজুদ করা হয় যা পুরোটাই পুড়ে গেছে। মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহাগউজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, ঘটনাটি শোনামাত্রই মাগুরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত পূর্বক জানা যাবে বলে জানান তিনি। শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি,তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে । এদিকে ঘটনাটি শোনা মাত্রই আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাসসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














