শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় আজাদুর রহমান সাগর(৩২) নামে এক ব্যক্তিকে লাঞ্ছিত করা ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। সাগর উপজেলার আড়পাড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামের আব্দুল্লাহ আল-মামুনে ছেলে এবং উপজেলার বিআরডিবি অফিসের পরিদর্শক। ভুক্তভোগী সাগর অভিযোগ করে বলেন, গত ৬ জুন ২২ তারিখে আমি উপজেলা বিআরডিবি কর্মকর্তার অনুমতি ক্রমে কুমারকোটা গ্রামে একটা সমিতির ব্যবস্থাপকের নিকট স্বাক্ষর করাতে গেলে কুমারকোটা গ্রামের আলিম মোল্লা বাড়ির পার্শ্ব থেকে ঐ গ্রামের সাখাওয়াত হোসেন মোল্লার ছেলে তুহিন মোল্লা(৩৫) এবং একই গ্রামের বারিক মোল্লার ছেলে শাহিদ মোল্লা (৩২) আমাকে অহেতুক গালিগালাজ করে এবং এক পর্যায়ে আমাকে হত্যা করার হুমকি দেয় তারা । বিষয়টি নিয়ে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম জানান, এব্যাপারে একটা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














