সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বারসহ কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে সোনা জব্দ ও ব্যক্তি আটকের ঘটনা ঘটে। আটক কামরুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে। সাতীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান,বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে,এমন খবরে ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি টহলদল কেড়াগাছির মজুমদার খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কামরুজ্জামানের ব্যবহৃত বাই-সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৬টি সোনার বার জব্দ করা হয় আর চোরাকারবারের অভিযোগে আটক করা হয় কামরুজ্জামানকে। জব্দকৃত সোনার ওজন ৮শ’ ১৯ গ্রাম। যার মুল্যমান প্রায় ৭০ লাখ টাকা। সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আসামী কামরুজ্জামানকে কলারোয়া থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














