নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে বাবু শেখ (২৫) নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, ওই মাংস বিক্রেতাকে অর্থ দণ্ডাদেশ প্রদান করেন। অর্থদণ্ডপ্রাপ্ত বাবু শেখ উপজেলার পদ্মবিলা গ্রামের দেলবার শেখের ছেলে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ জুন তারিখে গরু জবাই করে মাংস বিক্রি করেন ওই ব্যবসায়ী এবং অবশিষ্ট ১ মণ মাংস অবিক্রিত থেকে যায়। পরে ওই মাংস একটি নষ্ট ফ্রিজে রাখা হয়। ফ্রিজ টি নষ্ট হওয়ার কারণে মাংস ফ্রিজিং না হয়ে পঁচে যায়। মঙ্গলবার সেই মাংস এড়েন্দা বাজারে বিক্রি করতে দেখে স্থানীয় লোকজন প্রশাসন কে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ঘটনার সত্যতা পেয়ে পঁচা মাংস বিক্রির দায়ে কসাই দেলবার শেখ এর ছেলে বাবু শেখ (২৫) কে আটক করেন, পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও মাংস মাটিতে পুঁতে ফেলে দেওয়ার নির্দেশ দেন। এসময় লোহাগড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন। এ বিষয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন বলেন পঁচা মাংস বিক্রির দায়ে একজন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পঁচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














