নজরুল ইসলাম, খেদাপাড়া, মনিরামপুর থেকেঃ যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের কৃতি সন্তান অশোক কুমার চন্দ্র মারা গেছেন। ৭ই আগষ্ট রবিবার রাত আনুমানিক ২টার দিকে স্ট্রোক করে তিনি ইহলোক ত্যাগ করেন। সকলের পরম শ্রদ্ধেয় অশোক কুমার (টনা)একই উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর কলেজের প্রভাষক ছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক অশোক কুমার চন্দ্র প্রয়াত অনীল চন্দ্রের ছেলে। সদালাপী এবং মানবদরদী এই শিক্ষকের মৃত্যুতে তার কলেজ এবং নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু কালে তিনি স্ত্রী -সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে গরীবপুর মহাশশ্নানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














