যশোর প্রতিনিধি : যশোর মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মাসুম কবিরকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) মধ্যেরাতে শহরের মিশনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযুক্ত মাসুম কবির শহরের পূর্ব বারান্দী সরদারপাড়া এলাকার মৃত আব্দুল হাসেমের ছেলে। তিনি শহরের রেল রোডে ফুড গোডাউনের পাশে টর্চার সেল নামে খ্যাত যশোর মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক। জানা যায়, এ মাদক নিরাময় কেন্দ্রে গত বছরের ২২মে মাহফুজুর রহমান নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছিলো। যশোর শহরের বেজপাড়ার বাসিন্দা স্বপন মিত্রের ছেলে মিহির মিত্র অভিযোগ করে বলেন, ‘আমার এক আত্বীয়ের ছেলে মারাত্মক আকারে মাদক সেবন করতো। চেনা জানার সূত্র ধরে মাসুম কবিরের সাথে ৪৫ হাজার টাকা চুক্তিতে অগ্রিম ৩০ হাজার টাকা দিয়ে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করতে দেই। এর কিছুদিন বাদে ওই প্রতিষ্ঠানে চিকিৎসা সেবার দেওয়ার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ‘এ ঘটনার পর পর পুলিশ মাসুম কবিরকে আটক করে এবং মাদক নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দেয়। দীর্ঘদিন পর মাসুম জেল থেকে বেরিয়ে আসলে তার কাছে আমার দেয়া ৩০ হাজার টাকা ফেরৎ চাই। টাকা না দিয়ে সে বিভিন্ন তালবাহানা করে ঘুরাতে থাকে। চলতি বছরের ১৭ জুলাই আমাকে টাকা ফেরত না দিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করার হুমকি দেয়। আমি থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।’এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, প্রতারক মাসুম কবিরের নামে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














