বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোলে ১৪ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের রাজ্জাক এর ছেলে শরিফুল ইসলাম, শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে মো. আনোয়ার ওরফে আনার, দক্ষিন বারপোতা গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম, মৃত জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, ভবারবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা, বারপোতা গ্রামের নওশের হোসেনের ছেলে নেওয়াজ শরীফ, দিঘীরপাড় গ্রামের আজগর সরদারের ছেলে মো. জসিম সরদার, একই গ্রামের মৃত আবদার সরদারের ছেলে মো. আজগর সরদার, ভবারবেড় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী রোমেছা পারভীন, শিকড়ী গ্রামের কামাল এর ছেলে মিকাইল হোসেন, মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে নুরুজ্জামান, আমড়াখালী গ্রামের আজগর আলীর ছেলে মোস্তাক হোসেন, সুন্তাজ আলীর ছেলে শফি মেম্বার ও হবিবার রহমানের ছেলে মো. আলামিন হোসেন। এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিদের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














