স্টাফ রিপোর্টারঃ মাগুরা শালিখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা না দেওয়ায় সেবা বঞ্চিত হলেন আবদুল মান্নান(৫০) নামে টিউমারে আক্রান্ত এক রোগী। এমন অভিযোগের সত্যতা জানার জন্য মঙ্গলবার বিকালে চ্যানেল এস এর শালিখা উপজেলা প্রতিনিধি এইচএম রাজিব ও দৈনিক যশোর পত্রিকার নিজস্ব প্রতিনিধি নাজমুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিযুক্ত ডাক্তার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাজমুল করিম এর সঙ্গে কথা বলতে গেলে বিষয়টি নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এসময় তার দেয়া বক্তব্যের ভিডিও ধারণ কালে নাজমুল করিম এর পাশে থাকা আউটসোর্সিং এ কর্মরত ওটি বয় ( অপারেশন থিয়েটারের সহকারি) উৎপল সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন যা একটি ভিডিও চিত্রের মাধ্যমে স্পষ্ট দেখা গেছে। জানাগেছে, উপজেলা সদর আড়পাড়া গ্রামের আবদুল মান্নানের আন্ডারআর্মে একটি টিউমার হয় যা অপারেশন করাতে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি এবং সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার নাজমুল করিম তাকে অপারেশন করাতে ৩ হাজার ৫ শত টাকা দিতে বলেন এবং অপারেশণ করানোর জন্য হাসপাতালের বাইরে থেকে কিছু ওষুধ ও প্রয়োজনীয় জিনিস ক্রয় করে আনতে বলেন এবং দু ঘন্টা অপেক্ষা করতে বলেন। দু’ঘণ্টা পর ভুক্তভোগী মান্নান ও তার সাথে থাকা মেহেদি হাসান ও সাগর ডাক্তার নাজমুল করিম এর কাছে গিয়ে বলেন, সরকারি হাসপাতালে অপারেশন করাতে তো টাকা লাগে না তাহলে কেন টাকা দিতে হবে। একথা শুনে অভিযুক্ত ডাক্তার নাজমুল করিম ভুক্তভোগী মান্নানকে অন্যত্র চলে যেতে বলেন। পরে ভুক্তভোগী আব্দুল মান্নান স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালের পার্শ্ববর্তী ফাতেমা ক্লিনিক নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে গিয়ে ১ হাজার টাকার বিনিময়ে তার টিউমার অপারেশন করান। বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে যান সাংবাদিক এইচ এম রাজিব ও নাজমুল হক তখনি ঘটনাটা ঘটে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্তা ডাক্তার সাইমুন নেছা বলেন, আমি একটি জরুরি প্রয়োজনে ঢাকায় এসেছি তবে বিষয়টি শুনেছি। এছাড়ও আগামী শনিবার অফিসে গিয়ে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এদিকে এ ব্যাপারে নিউজ প্রকাশ না করতে বিভিন্ন লোক ধরাপড়া করছেন অভিযুক্ত উৎপল ডাক্তার নাজমুল করিম। এ ব্যাপারে কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা বললে তারা জানান, এরকম ঘটনা ওই হাসপাতলে একাধিকবার ঘটেছে। এছাড়াও নবনিযুক্ত পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাইমুন নেছা হাসপাতালে কোন সেবার বিনিময়ে জনসাধারণের নিকট থেকে অর্থ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা করলেও হাসপাতালটির কর্মচারীরা তা মানে না বলেও জানান তারা।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














