শার্শায় চেয়ারম্যান ও নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান

0
271

রবিউল ইসলামঃ শার্শা উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল রাজনীতিকে আরো গতিশীল করতে সৌজন্য সাক্ষাৎ করেন মানবিক কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান। শুক্রবার বিকালে শার্শা উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এসকল নেতাকর্মীদের সাথে তিনি সাক্ষাৎ করেন।
পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফ্ফার ও দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে পুটখালী ইউনিয়ান পরিষদে যান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের সভাপতি মোঃ নাজমুল হাসান।
এরপর তিনি তার বিশাল কর্মীবহর নিয়ে বালুন্ডা বাজারে যাত্রা বিরতি করে সেখানকার স্থানীয় নেতাকর্মীদের খোজ খবর নেন এবং তাদের সাথে একটি চা চক্র করেন। তারপর সেখান থেকে তিনি জামতলা বাজারে গিয়ে সেখারকার দলীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি শার্শা উপজেলার আওয়ামীলীগের অনেক প্রবীণ রাজনীতিবিদদের শারীরিক খোজ খবর নেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাভারণ ডিগ্রী কলেজের সদস্য শাহরিন আলম বাদল, শার্শা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাইদুজ্জামান বিটন, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, শার্শা উপজেলা সেচ্ছাসেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ, সাধারণ সম্পাদক কাজী মালেকুজ্জামান সুজন, আওয়ামী লীগ নেতা আয়নাল হক, সেচ্ছাসেবকলীগ নেতা মফিজুর রহমান, আব্দুল জব্বার, রেজাউল ইসলাম , কমিরুজ্জামান কবির, আলী কদর, রাসেল হাসান সহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here