ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের একটি আদালত। রোববার দুপুরে এক বছরের সাজাপ্রাপ্ত একটি সিআর মামলার আসামী রবিউল ইসলাম আপীল শর্তে জামিন নিতে গেলে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক সঞ্জয় পাল জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। আদালত সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তার ভাইরা শাহিনকে দন্ডবিধির ৩২৩ ধারায় দোষি সাব্যস্ত করে বিজ্ঞ আদালত এক বছরের কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চার বছর ধরে পলাতক ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী জানান, ২০০৯ সালের ২ নভেম্বর মামলার বাদী মনিরা আক্তারের স্বামীকে রবিউল ও তার ভাইরা শাহিন মারপিট করেন। এ ঘটনায় মনিরা আক্তার বাদী হয়ে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন যার নং ৩৫০/১৯। মামলাটি পুলিশ তদন্ত করে রবিউল ও তার ভাইরাকে দোষি সাব্যস্ত করে রিপোর্ট দিলে সিআর (নং ৬৮১/১১) মামলায় রুপান্তরিত হয়। বিজ্ঞ আদালতের বিচারক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তার ভাইরা শাহিনকে দোষি সাব্যস্ত করে এক বছরের কারাদন্ড প্রদান করেন। ওই মামলায় রবিউল ইসলাম আদালতে আত্মসমর্পন না করে পলাতক ছিলেন। রোববার দুপুরে আপীল শর্তে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














