সাইফুল ইসলামঃ শালিখা প্রতিনিধিঃ মাগুরা’র শালিখায় বিজয় দশমীর পূজার মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।আনন্দঘন পরিবেশে শুরু হয়েছিল যে উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ তার ইতি ঘটছে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা প্রতি বছরের মত এবারও হাজির হয়েছিল ভক্তদের মাঝে।ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে সপ্তমী,অষ্টমী নবমীর পূজা-অর্চনার পর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ তার সমাপ্তি হচ্ছে। এ উপজেলায় এবার ১৬০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।গত বছরের তুলনায় এবছর কিছুটা কম সংখ্যক পূজা -অর্চনা হয়েছে কিন্তু পূজামন্ডপ গুলোতে যথারিতি প্রতিমা ও ভক্তদের চিরচেনা ভিড় লক্ষ্য করা গেছে। এবার দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতার কোন কোমতি নেই, পরস্পারিক সম্প্রীতি ও সৌহার্দ্য দেখিয়েছে সকলে সকলের প্রতি। দলমত নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বীদর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের সবার কন্ঠে ঘোষিত হয়েছে ধর্ম যার যার উৎস সবার। শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সীতান চন্দ্র বিশ্বাস জানান, প্রতি বছর দুর্গাপূজার উৎসব আমাদের সকলের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে।তিনি সুন্দর ও শান্তিপুর্ণ ভাবে দুর্গাপূজা উদযাপিত হয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষারী সকলকে দুর্গা পূজা উপলক্ষে শান্তি-সৃঙ্খলা রক্ষায় যে আন্তরিক ভূমিকা রেখেছে তার প্রশংসা করে সকলকে ধন্যবাদ জানান।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














