নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রার্থী । দু ‘জনেই দুটি দলের জেলা কমিটির সভাপতি এবং ক্লিন ইমেজের মানুষ। আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের মধ্যে জেলা পরিষদ নির্বাচনকে নিয়ে অফিস ও হাটে-বাজারে, চায়ের স্টলে আলোচনা শুরু হয়েছে। ভোটার গণ হলেন সবাই জনপ্রতিনিধি ভোট রয়েছে জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে। প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। জেলা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝেও-আলোচনা চলছে। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পত্র জমা দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: সদর উদ্দিন খান। অপরদিকে ১৪ দল মহাজোটের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: গোলাম মহাসীন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন। এবারে ৬ উপজেলায় মোট ভোট ৯৪২ জন। উভয়ই নেতা ভোট সংগহে জোরে শোরে চালিয়ে যাচ্ছেন গণ সংযোগ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন যেহেতু অধিকাংশ ভোটার আওয়ামী লীগের সদস্য সেহেতু আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: সদর উদ্দিন খানের বিজয় অনেকটাই নিশ্চিৎ। অপর দিকে জাসদের নেতা কর্মীরা বলছেন মিরপুর ও ভেড়ামারা জাসদের ঘাটি এলাকা। এখানে জাসদ প্রার্থী বেশী ভোট পাবেন। সেক্ষেত্রে জাসদ প্রার্থী নির্বাচিত হবেন তাতে কোন সন্দেহ নেই। তবে আগামী ১৭ অক্টোবর এ বিতর্কের অবসান হবে এমনটি বলছেন সাধারণ জনগন।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














