হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে আসতে শুরু করেছে শীতকালিন সবজি। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতকালীন বিভিন্ন শাক-সবজি পুরোপুরি বাজারে আসবে বলে জানিয়েছেন কৃষকেরা। এখন বাজারে শীতকালিন সবজির দাম একটু চড়া রয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে- উপজেলা ব্যাপী চলতি বছর ১৭৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ করা হয়েছে। এরমধ্যে শিম চাষ করা হয়েছে ৬১ হেক্টর জমিতে। বাকি ১৬৮৯ হেক্টর জমিতে লাল শাক, পালং শাক, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, লাউসহ বিভিন্ন শীতকালীন সবজির চাষ করা হয়েছে। এসব সবজি শীতের শুরুতেই বাজারে বিক্রি করতে পারবেন এবং দামও ভালো পাবেন বলে আশাবাদি কৃষকরা। উপজেলার মশ্বিমনগর ইউনিয়নে সব থেকে বেশি সবজি চাষ হয় হয়াতপুর শাহপুর মাঠে। দুই গ্রামের প্রায় শতাধিক কৃষক সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করেন এই মাঠ থেকে। হয়াতপুর, শাহপুর মাঠে কথা হয় কয়েকজন সবজি চাষির সাথে। তারা বলেছেন- আমরা, আমাদের জমিতে শীতকালিন সবজি হিসেবে বিভিন্ন সবজি চাষ করে থাকি। এই মাঠে হলুদ থেকে শুরু করে মেটে আলু এবং সকল ধরণের সবজি চাষ করা হয়। যা আমরা শীতকাল ভর পরিচর্যা করি এবং বাজারে বিক্রি করি। আমাদের বেশি লোকসান হয় না। কৃষকেরা জানান- আমরা কীটনাশকের পাশাপাশি জৈব সার বেশি প্রয়োগ করি সবজি ক্ষেতে। এখন বাজারে বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলাসহ আরো কয়েক প্রকার সবজি বাজারে বিক্রি করছি। দামও ভালো পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ। আশাকরছি এবছর শেষ পর্যন্ত ভালো দাম পাবো। উপজেলা কৃষি অফিস থেকে বলা হয়েছে- শীতকালীন শাক-সবজি এখনো পুরোপুরি বাজারে আসেনি। নভেম্বর মাসের শেষ সপ্তাহে ও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাজারে আসবে। কৃষকরা এবার দামও ভালো পাবেন এবং আবহাওয়া ভালো থাকলে মণিরামপুর উপজেলায় এবছর শীতকালীন সবজি উৎপাদনে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে এমনটা আশা করা যাচ্ছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














