শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত রবিবার সকাল ১১টায় শালিখা উপজেলা সদর আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ কামাল হোসেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা৷ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এস.এম আব্দুর রহমান৷ জেলা তথ্য অফিসার রেজাউল করিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন বিশ্বাস, মুন্সী আব্দুল মান্নান,কেনায়েত হোসেন, প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমূখ৷ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বিভিন্ন যুদ্ধের গল্প বলেন। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একটা মিনিট নিরবতা পালন করা হয় এবং এরপর উপস্থিত মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং কুইজ প্রতিযোগিতা করা হয়। শেষে কুইজের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়৷
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














