আনিছুর রহমান:- গত ৩ সেপ্টেম্বর গভীর রাতে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন মানিকগঞ্জ ব্রীজের পাশের আড়ৎ থেকে ডাকাতি করে যাওয়ার সময় পথিমধ্যে ধাওয়া খেয়ে মালামাল ভর্তি ট্রাক রেখে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।। পরে সেখান থেকে মালামাল ভর্তি ট্রাকটি উদ্ধার করে এনে খালি ট্রাক পুলিশের কাছে সৌপর্দ করে আড়ৎ ( ধান পাট) মালিক আসাদুজ্জামান এবং তিনি বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পেক্ষিতে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার এর দিকনির্দেশনায় ও মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্বিক সহযোগিতায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইলের পরামর্শে এস আই আশিকুর রহমান ও এএসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে খুলনা বাগেরহাট থেকে আন্তজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন বাগেরহাট সদর সৈয়দপুর গ্রামের আছির উদ্দীনের ছেলে মো আতিয়ার শেখ,বাগেরহাট চুলকাটি গ্রামের জালাল শেখের ছেলে শফিকুল ইসলাম, রামপাল পবনতলা গ্রামের মল্লিক জয়নালের ছেলে মল্লিক রহমত আলী। ধৃতদের নিয়মিত মামলায় আসামী করে আদালতে প্রেরন করেছেন। যার মণিরামপুর থানার মামলা নাম্বার ৩/২২০, তারিখ ৪-১০-২২। এ বিষয়ে এসআই আশিক জানান, আড়ৎ লুট ও চুরির অভিযোগে উপরীমহলের নির্দেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এক বিশেষ মুহুত্বের অভিযানে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন ধৃত আসামীদের নামে ডাকাতি মামলা সহ অনেক মামলা রয়েছে। তারা আন্তজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














