সাইফুল ইসলাম,শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় হঠাৎ দুটি হনুমানের আগমন ঘটেছে। হনুমান দুটি দেখতে পূর্ণ বয়স্ক যার মধ্যে একটি ছোট এবং অন্যটি অপেক্ষাকৃত একটু বড়। হনুমান দুটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন যত্রতত্র। হনুমান দুটি যেখানে যাচ্ছে তাদের পিছু পিছু হেটে ছোট, বড়সহ নানা বয়সী মানুষ যাচ্ছেন সেখানে। কখনো কলা,পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন খাবার ছুড়ে দিচ্ছে প্রাণী দুটির দিকে। কখনো আবার তাদের দিকে ঢিলা, ইট, পাটকেল ছুয়ে দিচ্ছে অনেকে। অনেকে আবার হনুমান দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছেন। পথচারিদের উৎপাতের এক প্রকার জীবন ঝুঁকিতে ভুগছে হনুমান দুটি। তবে কোথা থেকে এই প্রাণী দুটি এসেছে তা বলতে পারেনা কেউ। প্রাণী দুটিকে নিয়ে জনমনে চলছে নানা সমালোচনা ও আলোচনার। কেউ বলছে হনুমানের আগমন হলে সে বছর দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, কেউ বলছে হনুমানের আগমন হলে সে বছর দেশে বন্যা দেখা দেয় তবে কারো কথারই বৈজ্ঞানিক যৌক্তিকতা নেই বলে দাবি করছেন এলাকার সচেতন মহল। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে হনুমান দুটিকে যথাযথভাবে সংরক্ষণ পূর্বক যথা স্থানে অবমুক্তকরণ করলে জনসাধারণের নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে বলে মনে করছেন এলাকার সুধী সমাজ। শ্রী ইন্দ্রনীল গবেষণা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক শ্রী ইন্দ্রনীল বলেন, আমাদের এলাকায় সাধারণত বৃহত্তর যশোরের মনিরামপুর ও কেশবপুর থেকে হনুমান গুলি আসে যেহেতু হনুমান একটি বন্যপ্রাণী তাই তাদের দ্রুত সময়ের মধ্যে জনসাধারণের উৎপাত থেকে রক্ষা করে প্রাণী দুটিকে যথাস্থানে অবমুক্তকরণ করতে উপজেলা বনবিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম তবে বন্যপ্রাণী দুটিকে দেখামাত্রই বন বিভাগকে অবহিত করার অনুরোধ করেছি পাশাপাশি প্রাণী দুটিকে সংরক্ষনপূর্বক যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














