এমএম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আশাশুনির কাদাকাটি ইউনিয়নে মাদক ধরা কেন্দ্রিক সাদা পোশাক পরা পুলিশের উপরে হামলা ও মারপিটের ঘটনায় আরো ১০ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানে টানা ৩ দিনে এ পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম ( পিপিএম) নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন সহ সাতীরার ডিবি পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ, থানার এসআই-এএসআই সঙ্গীয় পুলিশ সদস্য রাতভর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তেঁতুলিয়া গ্রামের রেজাউল গাজীর ছেলে সোহাগ গাজী (২৩), মৃত. ইয়ার আলী ফকিরের ছেলে আকবর ফকির (৫০), ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের মৃত. আফাজ উদ্দীন মোড়ল ওরফে পাগলা মোড়লের ছেলে রইচ উদ্দিন মোড়ল ওরফে বড় খোকন (৫৭), নূর ইসলাম গাজীর ছেলে ফারুক হোসেন (৩২), রেজাউল মোড়লের ছেলে কামরুল ইসলাম (৩৪), এলাহী গাজীর ছেলে রেজাউল গাজী (৪৮), তেঁতুলিয়া উত্তর পাড়া গ্রামের মৃত. রজব আলী মোড়লের ছেলে রুস্তম আলী (৫২), মৃত. শাহজাহান গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৫১), মৃত. মোহাম্মদ আলী মোড়লের ছেলে হাবিবুর রহমান (৪৭), মিত্র তেঁতুলিয়া গ্রামের শহিদুল ইসলাম সানার ছেলে শাহিনুর ইসলাম (২৬)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশের গ্রেফতারী অভিযান অব্যহত রয়েছে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














