সাইফুল ইসলাম ,শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা’র শালিখায় আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কেটে মাড়াই করে নুতন ধান ঘরে তোলার ধুম পড়েছে কৃষকের ঘরে ঘরে।কৃষকের ঘরে ঘরে চলছে নবান্নের উৎসবের আমেজ। দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য যখন নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে ঠিক তখনি আগাম ধান এলাকার কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। আমন ধানের সেচ নিয়ে বিপাকে থাকার পরও এবার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় হাসি মুখে আমন ফসল ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন উপজেলার আমন চাষীরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এবার উপজেলায় মোট ১৪,৫৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে বিভিন্ন ভাবে কৃষকরা মাঠে পেকে যাওয়া সোনালী ধান কাটছেন। উপজেলার আড়পাড়া ইউনিয়নের দরিশলই গ্রামের কৃষি সমিতির সভাপতি বজেন্দ্রনাথ বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন,আমি ৫ একর জমিতে আমন ধানের চাষ করেছি তার মধ্যে ১একর জমিতে ৫১ জাত ও ৪ একরে গুটি সর্ণ জাতের ধান লাগিয়েছি। চারা রোপণের সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু সমস্যায় পড়তে হয়েছিল তবে গতবারের তুলনায় এবার আমন ধান বেশি ভালো হয়েছে। ধান কাটার সময় প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ভালো ভাবে আমন ধান ঘরে তুলতে পারছি।ধানের দামও ভালো থাকায় আমি খুব খুশি। ধনেশ্বরগাতী ইউনিয়নের ছানি আড়পাড়া গ্রামের আমন চাষী আইনাল মোল্যার সাথে কথা বললে তিনি বলেন ,আমন ধানের সেচ নিয়ে প্রথম দিকে বিপাকে থাকলেও পরবর্তীতে ধান বেশ ভালো হয়েছে।ধানের সুলভ মুল্য পেলে আমন ধান কৃষক বেশি চাষ করবে বলে আমি আশাবাদী। শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমঙ্গীর হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন ,গত বছরের তুলনায় এবছর আমন ধানের বেশি ফলন হয়েছে। কৃষক আমন ধানের দামও ভালো পাচ্ছে।গতবার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ফসলের ক্ষতি হয়েছিল। উপজেলা কৃষি অফিস থেকে সবসময় আমন চাষীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমন ধানের ফলন ভালো হওয়ার জন্য সবসময় আমরা কৃষকদের পরামর্শ দিয়ে আসছি ।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














