সাইফুল ইসলাম,শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ ১৮ নভেম্বর শুক্রবার মাগুরা’র শালিখায় দীঘল গ্রাম খেলার মাঠে শালিখা স্বর্ণ পাঠাগারের আয়োজনে দুস্থ-অসহায় রোগীর স্বাস্থ্য সেবা প্রদানে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।এসময় স্বর্ণ মেডিকেল সার্ভিস ও স্বর্ণ পাঠাগার কর্তৃক আয়োজিত এ ফ্রী মেডিকেল ক্যাম্পে এলাকার ৪০ জন দুস্থ-অসহায় রোগীকে সম্পূর্ণ ফ্রি ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ব্যাবস্থাপত্র দেন শালিখা উপজেলা হাসপাতালের ডাঃ ফাহমিদা জামান স্নিগ্ধা। ক্যাম্পটি পরিচালনা করেন স্বর্ণ পাঠাগারের প্রতিষ্ঠিতা ও সেওজগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আনসার উদ্দিন, এনামুল বিশ্বাস,সাখায়ত হোসেন,অরবিন্দু বিশ্বাস প্রমূখ।শিক্ষক ও সমাজসেবক স্বপন বিশ্বাস জানান এলাকার গরিব,দুস্থ-অসহায় রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে তার এ মহতি উদ্যোগ অব্যহত থাকবে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














