মাহাবুবুর রহমান ॥ কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে ॥ বর্তমানে হালকা শীত পড়তে শুরু করেছে। এরই মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জে খেজুরের রস সংগ্রহের জন্য গাছিরা ব্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গাছিরা খেজুর গাছ তোলা-চাছা করে খেজুর গাছ কেটে রস আহরণের প্রস্তুতি নিচ্ছে। সরেজমিনে দেখা গেছে, গাছিরা খেজুর গাছ নিপুণ হাতে তোলা ,চাঁছা করে নলি বসানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। উপজেলার চাঁচড়া গ্রামের মোবাশে^র আলী জানান,কার্তিক মাসে খেজুর গাছ তোলা – চাঁছা করেছেন। অগ্রহায়ন মাসে খেজুর গাছে নলি পুতার কাজ শেষ করে শুরু করেছেন রস সংগ্রহের প্রতিযোগীতা। অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই তিন মাস খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত থাকতে হয় গাছিদের। খেজুর গাছ থেকে আহরণকৃত কিছু রস বাজারে বিক্রি করা হয়। তবে বেশির ভাগ রস জ্বালিয়ে গুড় ও ললি পাটালী তৈরি করে বাজারে বিক্রি করা হয় । তিনি আরো জানান, জ্বালানী হিসেবে ইট ভাটায় খেজুর গাছের চাহিদা বেশি হওয়ায় গ্রামের সাধারণ মানুষ অভাবের তাড়নায় অবাধে তাদের খেজুর গাছগুলো ভাটার মালিকদের নিকট বিক্রি করে দিচ্ছে। এ কারনে এখন আর আগের মতো খেজুর গাছ দেখা যায় না। ফলে এক সময় কালীগঞ্জ উপজেলায় খেজুর রসের যে সমারোহ ছিল তা অনেকাংশে কমে গেছে। গাছিরা জানায়,এ উপজেলার মাটি ভালো হওয়ায় এখানকার খেজুরের রস মিষ্টি বেশি হয়। উপজেলার আজমত নগর গ্রামের মোহাম্মদ আলী জানান, তার ১২০টি খেজুর গাছ আছে। শীত মৌসুমে সে প্রায় দেড় লাখ টাকার গুড়-পাটালী বিক্রি করবেন। বর্তমানে বাজারে এক ঠিলে (৭ কেজি) নতুন গুড় বিক্রি হচ্ছে ১৩/১৪শ” টাকা। শীত মৌসুমে প্রায় প্রতিটি বাড়ি পিঠা-পায়েশ তৈরির ধুম পড়ে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














