রানা আহম্মেদ অভি, ইবি : ঝিনাইদহের শৈলকুপায় হাসান মন্ডল (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া ত্রিবেণী মাঠের মধ্যে শৈলকুপা থানা পুলিশ এ লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামের সৌকত মন্ডলের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার শেখপাড়া-ত্রিবেণী দুলালপুরে মাঠে লাশটি দেখতে পায় কৃষকেরা।পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তিনি সকালে বাড়ি ছিলেন বলেও জানান পরিবারের লোকেরা। পুলিশ জানান, প্রাথমিকভাবে এখানে বিষের বোতল ও মিষ্টি পাওয়া গিয়েছে। সন্দেহজনকভাবে আত্মহত্যা করেছে বলে আমরা আলামত উদ্ধার করেছি। তবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছি। বিস্তারিত ময়না তদন্তের পরে জানানে যাবে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














