মাসুদ রানা,মোংলা : গভীর রাতে মোংলার ছিন্নমূল মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। তিনি শনিবার দিবাগত গভীর রাতে পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে আশ্রয় নিয়ে থাকা সহায়-সম্বলহীন মানুষের গায়ে জড়িয়ে দেন শীতের নতুন কম্বল। এছাড়া পেটের তাগিদে শীত উপেক্ষা করে রাস্তায় ভ্যান চালানো দরিদ্র চালকদের হাতে তুলে দেন একটি করে কম্বল। পশুর নদীর পাড়ের বিভিন্ন দোকানী ও বসতিদেরকেও দেয়া হয়েছে শীত নিবারণের উপকরণ কম্বল। গভীর রাতে শীতে কাতরাতে থাকা ভিক্ষুকের ঝুপড়ি ঘরে ঢুকে তাদের গায়েও জড়িয়ে দেয়া হয় শীতের গরম কাপড়। গত গভীর রাতে সমাজের একেবারেই অবহেলিত ও নিতান্তই দরিদ্র এমন শতাধিক পরিবারের হাতে তুলে ও গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আবু হোসাইন সুমন, নুর আলম শেখ ও হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, গত কয়েকদিনের শৈত্য প্রবাহে এখানেও শীতের তীব্রতা বেড়েছে। তাই রাতে নিতান্তই প্রয়োজন এমন মানুষগুলোর বাড়ীঘরে, দোকানে ও পথেঘাটে গিয়ে গিয়ে তাদের গায়ে একটি করে কম্বল জড়িয়ে দেয়ার সামান্য কাজটুকু করেছি মাত্র। এখানে আমার কৃতিত্বের কিছুই নেই, অর্পিত দায়িত্বের জায়গা থেকেই দায়িত্ব পালন ছাড়াই কিছু নয়। আর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, এভাবে গোপনে দিলে সমাজের প্রকৃত অবহেলিতরাই উপকৃত হবেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














