সাইফুল ইসলাম: শালিখা (মাগুরা) প্রতিনিধি:মাগুরার শালিখায় শিক্ষকের ভূয়া পরিচয় দিয়ে বাহারুল ইসলাম নামে এক সাংবাদিকের নিকট থেকে অভিনব কৌশলে ৭৩ হাজার ৫ শত হাতিয়ে নিয়েছে অনলাইন প্রতারক চক্র।বাহারুল ইসলাম জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি ও আড়পাড়া বাজারের মিলন টেলিকম এন্ড কনফেকশনারির স্বত্তাধিকারী।বাহারুল ইসলাম সোমবার সকালে এই প্রতিবেদককে বলেন,গত ১৪ই জানুয়ারি সকাল ১১ টায় অজ্ঞাত এক ব্যক্তি ০১৮৫১৬৫০১২২ নাম্বার থেকে আমাকে ফোন দেয় এবং বলে বাহারুল ভাই,আমি রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম,আমি আপনার পরিচিত,এই তো সেদিন আপনি আমার স্কুলে রংয়ের কাজ করে আসলেন পাশাপাশি তাকে বিশ্বাস করার মত আরো কয়েকটি কথাও তিনি আমাকে বলেন।তিনি আরো বলেন,আমার স্ত্রী খুব অসুস্থ আমি তাকে নিয়ে ঢাকায় এসেছি আমার এখন অনেক টাকার প্রয়োজন। আমার রকেট নাম্বারে টাকা আছে তবে এখানে কোন রকেটের এজেন্ট নাই এই বলে তিনি আমার একটি গ্রামীন নাম্বারে রকেটের অরজিনাল মেসেজ এর মত দুইটি ব্ল্যাংক মেসেজ পাঠায়।পরে আমি সরল বিশ্বাসে তার দেওয়া ০১৮৫১ ৬৫০১২২, ০১৮৩৯-৯৮৭৩৪৬ ও ০১৮১৮-৭৩৬৭৯৪ এই নাম্বার গুলোতে নগদ ও বিকাশের মাধ্যমে ৭৩ হাজার ৫০০ টাকা সেন্ড করি পরে যখন আমার বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করি তখন একাউন্টc বন্ধ দেখায় পরক্ষণে আমি বিকাশ কর্তৃপক্ষকে জানালে তারা আমাকে বলে আপনি প্রতারক চক্রের ফাঁদে পড়েছিলেন।এ ব্যাপারে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলাবতি রানী বিশ্বাসের সাথে কথা বললে তিনি জানান,আমার স্কুলে রবিউল ইসলাম নামে কোন সহকারী শিক্ষক নাই।এর আগে ১২ই ডিসেম্বর ২০২২ সালে বুনাগাতী কলেজের অধ্যক্ষের ভূয়া পরিচয় দিয়ে আড়পাড়া বাজারের বিকাশের এজেন্ট ও বিশ্বাস ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ নুর নবী বিশ্বাসের নিকট থেকে একই কৌশল অবলম্বন করে সমপরিমাণ টাকা হাতিয়ে নেই প্রতারক চক্র।প্রতারক চক্রের একের পর এক অভিনব কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অনেকটা হতবিহম্বল ও অসহায় হয়ে পড়েছেন শালিখা উপজেলার বিভিন্ন বিকাশ এজেন্ট ও জনসাধারণ।শালিখা থানা অফিসার ইনচার্জ বিশাল ইসলাম বলেন,এ ব্যাপারে কয়েকটি অভিযোগ পেয়েছি এবং বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিষয়টি দেখা হচ্ছে।পাশাপাশি তিনি শালিখা উপজেলার সকল অনলাইন ব্যাংকিং ব্যবসায়ীদের কে লেনদেনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং নীতিমালা অনুসরণ করার অনুরোধ জানান।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














