কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : টেন্ডারবাজী ও গুপ্তি টেন্ডারের খোলস পাল্টে দীর্ঘ এক যুগ পর ঝিনাইদহ পৌরসভায় প্রকাশ্যে টেন্ডারের আয়োজন করা হয়। রোববার দুপুরে ঝিনাইদহ অফিসার্স ক্লাবে জণাকীর্ন অনুষ্ঠানে ওপেন টেন্ডারের আয়োজন করেন ঝিনাইদহ পৌর পরিষদ। ওপেন টেন্ডারের কারণে পৌরসভার প্রায় ২৭ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে। ঝিনাইদহ পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন, নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান কাজল, প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর আবু বক্কর, সাদেক আলী, লিয়াকত হোসেন, ফারহানা রেজা আনজু ও শামসিল আরেফিন কায়সারসহ সাংবাদিক ও টেন্ডারে অংশগ্রহনকৃত ঠিকাদারবৃদ উপস্থিত ছিলেন। উন্মুক্ত লটারী অনুষ্ঠানে পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, দীর্ঘ প্রায় এক যুগ পর ওপেন টেন্ডারের আয়োজন করে তিনি তার প্রতিশ্রæতি রক্ষা করেছেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন, ৩৫টি গ্রæপে পৌরসভার তালিকাভুক্ত ২২২জন ঠিকাদার এই দরপত্রে অংশ গ্রহন করেন। অথচ আগে ঠিকাদারের সংখ্যা ছিল মাত্র ১৪ জন। তিনি বলেন, সফটওয়ারের মাধ্যমে ইজিপি টেন্ডার লটারিতে ঠিকাদারগন কাজ পান। রোববার মোট ৪ কোটি ৭৬ লাখ টাকার দরপত্র আহবান করা হয়। এর মধ্যে এক কোটি দুই লাখ টাকা এডিবি থেকে প্রাপ্ত। বাকী টাকা রাজস্ব খাত থেকে বরাদ্দ। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন বলেন, এই টেন্ডারের মাধ্য ঝিনাইদহ পৌর এলাকার রাস্তা, ড্রেন ও কালভার্ট মেরামত করা হবে। অভিযোগ রয়েছে প্রায় এক যুগ ধরে ঝিনাইদহ পৌরসভায় কোন উন্মুক্ত টেন্ডার হয়নি। একটি সিন্ডিকেট গোপন টেন্ডারের আয়োজন করে কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত করেছে। পৌরসভা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুষ্টিমেয় কিছু ঠিকাদারকে কাজ দেওয়ার কাজের মান ছিল অত্যন্ত নি¤œমানের ছিল বলে অভিযোগ।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














