মাসুদ রানা,মোংলা : মোংলায় সুন্দরবন থেকে পাচার করে আনা ১৯ কেজি হরিনের মাংসসহ বেল্লাল শরীফ ও সাদ্দাম হোসেন নামের দুই চোরা হরিণ শিকারীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়। সোমবার সকাল সাড়ে ১১টায় চাদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ড নারকেলতলা ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় থেকে হরিণের মাংসসহ এ দু’জনকে আটক করা হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, নৌকা করে আনা মোংলা নদীর পাড় থেকে মোটরসাইকেল যোগে ৩ ব্যাক্তি বস্তা ভর্তি হরিণের মাংস নারকেলতলা এলাকা দিয়ে অন্যাত্র নিয়ে যাচ্ছিল। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের চ্যলেন্স করে। বাক-বিতান্ডা শেষে উভয়ের মধ্যে দস্তদস্তীর এক পর্যায় মাংস ভর্তি বস্তা ফেলে দৌড়ে পালাতে গেলে স্থানীয়রা ধাওয়া করে দুইজনকে আটক করে। আর অন্যজন মটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ফেলে রাখা বস্তায় তল্লাশী চালিয়ে চামরা সহ ১৯ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। ঘটনার পর মোংলা থানা পুলিশ খবর পেয়ে এস আই মিরাজুল ইসলাম সহ একদল পুলিশ জনতার হাত থেকে সুলতান শরীফের ছেলে বেল্লাল শরীফ (৩২) ও হাবিবুর রহমান’র ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫)কে আটক করে। তারা নারকেলতলা আবাসনের বাসিন্দা। তাদের নামে সুন্দরবনের বন্য প্রানী নিধন আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














