সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধঃ মাগুরার শালিখায় রবিবার দিবাগত রাত সাড়ে দশটার সময় শালিখা থানাধীন গঙ্গারামপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশের একটি দল।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শালিখা থানা পুলিশের উদ্যোগে রাত্রিকালিন গঙ্গারামপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের ১নং আসামীর মুদী দোকানের সামনে হতে গঙ্গারামপুর গ্রামের মোঃ সত্তার মোল্লার ছেলে মোঃ আব্দুল্লা মোল্লা (৩৪) ও মনোখালী গ্রামের মৃত নিকমল শেখের ছেলে চঞ্চল শেখ (২৫) ২ জনকে গ্রেফতার করে, এ সময় তাদের কাছে থাকা জব্দকৃত মাদকদ্রব্য ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি গত ৭ই মার্চ শালিখা থানায় যোগদান করেছি। যোগদান করেই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অপরাধীদের দমন,মাদক উদ্ধার,জঙ্গি,সন্ত্রাস নির্মল করার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। সেই অভিযানের একটি অংশ হিসেবে গতকাল রাতে গঙ্গারামপুর একটি অভিযান পরিচালনা করি। এসআই তারেক,এস আই নাসির সহ আরো কয়েকজন অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে দুইজন আসামিকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে আমরা বেশ কিছু মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করি। তাদের বিরুদ্ধে আমরা মাদকদ্রব্য আইনে মামলা দিয়েছি এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














