শেখ আব্দুল মজিদ, চুকনগর : ডুমুরিয়ার খলশিবুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং মৌজায় খলশিবুনিয়া স্লুইসগেটের পার্শ্বে একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় মাদরতলা ফাঁড়ির সহকারী ইনচার্জ মাহবুব হাসানসহ পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,উপজেলার খলশিবুনিয়া গ্রামের বাসিন্দা ঘের মালিক,মৃত ইব্রাহিম তালুকদারের ছেলে আব্দুর রশিদ তালুকদার, (৫০) তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে হারিতে জমি নিয়ে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ তালা উপজেলার জিয়ালা গ্রামের ইমান আলি শেখের ছেলে আলতাফ হোসেন শেখ (৩৮)’র সাথে ঘেরের সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে পূর্ব শত্রুতার কারণে প্রতি পক্ষকে সায়েস্তা করতে রাতের আধারে ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আব্দুর রশিদ জানান, শনিবার সকালে ঘেরে গিয়ে দেখতে পায় ১৪ বিঘা জমির মৎস্য ঘেরে থাকা রুই,কাতলা, গ্লাসকার্প,মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ মন ছোটবড় মাছ মারা গিয়ে ভেসে ওঠে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর অভিযোগ। এসময় ঘেরের মধ্য থেকে একটি খালি বিষের বোতল উদ্ধার করে। তবে অভিযুক্ত আলতাফ হোসেনের মুঠোফোনে চেস্টা করে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে সুত্রটি জানায়।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














