শৈলকুপা প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত দেড় বছর ধরে একটি গ্রামের ৭০টি পরিবারের প্রায় ৩শ মানুষ হয়েছেন বাড়িছাড়া। দখল করে নেওয়া হয়েছে ফসল ও জমাজমি। গ্রামে কেউ ঢুকতে পারছেন না। ফলে অনেকেই মাতব্বরদের হাতে-পায়ে ধরে টাকার বিনিময়ে ফিরেছেন নিজ বসতভিটায়। তবে সামাজিক কোন্দল নিরসনে প্রশাসনের পক্ষ থেকে শান্তি সমাবেশ কোন কাজে আসেনি। ঘটনাটি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দামুকদিয়া গ্রামে। এলাকাবাসির অভিযোগ, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ২০২১ সালের জুলাই মাসে মন্নুর সমর্থক দামুকদিয়া গ্রামের উকিল মৃধা খুন হন। এরপর চলে ভাংচুর ও লুটপাট। তার কিছুদিন পরেই ওই ইউনিয়নে হয় ইউপি নির্বাচন। যেখান জাহিদুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই শৈলকুপা স্টাইলে মন্নু সমর্থকের উপর চলতে থাকে নির্যাতন। করা হয় গ্রাম ছাড়া। তাদের ফসল ও জমাজমি দখল করে নেওয়া হয়। বর্তমানে এসব জমি দখল করে খাচ্ছেন এলাকার মাতব্বরর ও তাদের সমর্থকরা। আবার অনেকেই গ্রামে থাকতে দামুকদিয়া গ্রামের মাতব্বর রাশেদ, জীবন,বাবু ও পিন্টুকে দিয়েছেন মোটা অঙ্কের টাকা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম। তিনি বলেছেন এটা আমার বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচার। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমাদের জানা নেই। তবে ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ দিলে পুলিশ তাদেরকে আইনগত সহায়তা প্রদান ও নিজ বাড়িতে ফিরতে সহায়তা করা হবে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














