(প্রেস বিজ্ঞপ্তি) : ১৯৯৯ সালের ৬ মার্চ মধ্যরাতে যশোরে উদীচী’র দ্বাদশ সম্মেলনের গানের অনুষ্ঠানে দুই পা হারান চৌগাছার পাতিবিলার হরেন বাউল। গত ৬ মার্চ সাংবাদিক সাজেদ রহমান তাঁর কঠিন জীবন সংগ্রাম নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেটি পড়ে যশোরের সন্তান আমেরিকা প্রবাসী বাণীব্রত ঘোষ মনা হরেন বাউলের জন্য ২৫ হাজার টাকা পাঠান। বাণীব্রত ঘোষ বলেন, স্বাধীনতা সংগ্রামে ১৯৭১ সালের ২৮ মার্চ তাঁর পিতা সুধীর ঘোষ এবং ভাই সত্যব্রত ঘোষকে ধরে নিয়ে যায় পাক সেনারা এবং যশোর সেনানিবাসে হত্যা করে। তাদের স্মরণে প্রতি বছর একটি ট্রাস্টের মাধ্যমে তার পরিবার দরিদ্র-মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেন। এ বছর তারা ওই টাকার একটি অংশ হরেন বাউলকে দিতে চান। পরে তিনি হরেন বাউলের জন্য ২৫ হাজার টাকা পাঠান। সোমবার দুপুরে যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান হরেন বাউলের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক সাজেদ রহমান, চৌগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় প্রমুখ। জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান এ সময় বলেন, উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা ছিল জঘন্যতম কাজ। গান প্রিয় হরেন বাউল ওই বোমা হামলায় দুইটি পা হারন। এখন তিনি অনেক কষ্টে জীবন যাপন করছেন। জেলা প্রশাসন সব সময় তাঁর পাশে থাকবে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














