ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ও রুদাঘরা ইউনিয়নের আশানপুর, দক্ষিণ মিকশিমিল, খরসঙ্গ, রানাই, চহেড়া গ্রামের পানি সরবরাহের জন্য এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সিঙ্গা বিলের স্লুইস গেটের পলি অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় এ পলি অপসারণের কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দেদারুল হোসেন দেদার, ইউপি চেয়ারম্যান গাজী তোহিদুজ্জামান তোহিদ, মাষ্টার মোজহার আলী শেখ, আব্দুল গফুর গাজী, মাহাবুব রহমান গাজী, আব্দুস সেলিম হালদার, মাহাবুব রহমান সরদার, আব্দুল মান্নান গাজী, ইসলাম গাজী, রফিকুল ইসলাম জোয়াদ্দার প্রমুখ। এসময় প্রায় শতাধিক গ্রামবাসী সেচ্ছায় পলি অপসারণের কাজ করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














