মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিৎিঃ খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলা খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ থানার কৃতিত্ব অর্জন করেছে। শনিবার সকাল ১০টায় খুলনা ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সভাপতিত্বে মার্চের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মার্চ ২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে চুয়াডাঙ্গা এবং জানুয়ারি ২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে চুয়াডাঙ্গা সদর সার্কেল ও শ্রেষ্ঠ থানা হিসেবে চুয়াডাঙ্গা সদর থানাকে পুরস্কৃত করা হয়েছে।এসময় খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি মোঃ মঈনুল হক বিপিএম (বার), পিপিএমর নিকট হতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শ্রেষ্ঠ সার্কেলের ও মাহাব্বুর রহমান কাজল অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন। উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, খুলনা,মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) বৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














