সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তালখড়ী ইউনিয়নের টিওরখালী গ্রামের হাসান মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে করিমন সহ ৮৯ মন সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় বাড়ীর মালিক করিমন চালক হাসান কাজী (৩৮), দিঘল গ্রামের করিমন চালক খয়ের মন্ডল(৩৮) ও মঘি গ্রামের কালাম মল্লিক (৪২) কে আটক করেছে পুলিশ। আটককৃত চাল উদ্ধারের সময় শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, ওসি তদন্ত মিলন কুমার ঘোষ ও পিআইও মোঃ রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিওরখালী গ্রামের হাসান মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে এ চালসহ তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী জানাযায় ভিজিএফ এর এ চাউলের মালিক দীঘল গ্রামের মৃত হোসেন শিকদারের পুত্র রাজু শিকদার। এ বিষয়ে শালিখা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














