বেনাপোল থেকে এনামুলহকঃ শার্শা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্নভাবে স্বাভাবিক থাকায় প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন ৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন। তিনি আজ শার্শা উপজেলা পরিষদ কার্যালয়ের আইন-শৃঙ্খলা বিষয় সংক্রান্ত মাসিক সভায় তিনি সন্তোষ প্রকাশ করে একথা বলেন।বৃহস্পতিবার (১১ মে) দুপুরের দিকে উপজেলার প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ আফিল উদ্দিন এমপি।ঈদ পরবর্তী এই সভায় উপস্থিত সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,”নিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে, অসহায় ও বিপন্ন মানুষের পাশে থেকে দেশ সেবার কাজে মনযোগ দিতে হবে, তবে আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি শার্শা জনজণের আস্থা রয়েছে বলে আমি মনে করি, দেশের প্রচলিত আইন, সততা এবং নৈতিক মূল্যবোধই হবে পেশাগত দায়িত্ব পালনের পথ নির্দেশক। তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে, সফলতার জন্য আপনারা যেমন পুরস্কৃত হবেন, তেমনি প্রতিটি কাজের জন্য জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে”।এসময় সভায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নারায়ণ চন্দ্র পাল, শার্শা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম,সহকারী কমিশনার(ভূমি),উপজেলা পরিষদ কার্যালয়ের মহিলা ভাইস চেয়ারম্যান- আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া।এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা,স্থানীয় বিজিবি কর্মকর্তা,শার্শা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার-আব্দুল্লাহ আল রাসেল এবং অত্র উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
Home
যশোর স্পেশাল নির্বিঘ্ন ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন এমপি শেখ...
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














