মোঃ সাইফুল ইসলামঃ শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ নিজের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি সকলের স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে। অনিরাপদ খাবার গ্রহণ ও অনলাইনে আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে হবে পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত শরীর-চর্চা অনুশীলন করা প্রয়োজন। আজ রোববার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা জেলা সিভিল সার্জন ডা: শহিদুল্লাহ দেওয়ান এসব কথা বলেন। লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমন নিছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান। এছাড়াও শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্বাস উদ্দিন, ডা: তাহমিদা মোস্তাফা যুথী, ডা: অনিন্দ্য সুন্দর সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য-সদস্যা, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এর দাতা সদস্য, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা: সাইমন নিছা বলেন, স্বাস্থ্যহানি ও পুষ্টিহীনতা রোধে সকলের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। এছাড়াও সময়মতো ঘুম, ভালো কাজের অভ্যাস গঠন এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন খাদ্য পরিহার করার অনুরোধ জানান তিনি। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় নিরাপদ ও নিরাপদ খাদ্য কি এবং স্বাস্থ্য ঝুঁকি, পুষ্টিহীনতা, রক্তশূন্যতা দূর করতে আমাদের করণীয় কি এর উপর প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে নিরাপদ খাদ্য গ্রহণে প্রতিবন্ধকতা দূর করতে উপস্থিত সকলের সঙ্গে মুক্ত আলোচনা করা হয়
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














