সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহে ২০২৩ ইং মাগুরা জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয় (কারিগরি) একই সাথে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহারুল ইসলাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন । এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এক সংবর্ধনা ও উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক বাহারুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, আজকের যে অর্জন তা শুধু আমার একার নয় , এটি সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফসল পাশাপাশি ভবিষ্যতে যেন বিদ্যালয়টি সফলতার অনন্য উচ্চতায় পৌঁছাতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী বিশ্বাস, মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইন্দ্রনীল বিশ্বাস, সাংবাদিক বাহারুল ইসলাম, মাসুম বিল্লাহ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন কাতলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরাফাত হাসান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লিন্টু কুমার পোদ্দার, শ্রেষ্ঠ শিক্ষার্থী অঙ্কিতা সরকার। শ্রেষ্ঠ রোভার শিক্ষক আড়পাড়া ডিগ্রী কলেজের অধ্যাপক দীপঙ্কর মজুমদার।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














