চৌগাছা (যশোর) :যশোরের চৌগাছায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আজার উদ্দিন (২৮) ও সুলতান (২২) নামে দুই ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবির মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতার আজার উদ্দিন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানার কদমগাছি (মহিমতি উত্তরপাড়া) গ্রামের রফিকুল আলী গাজীর এবং সুলতান ভারতের দিল্লির হযরত নিজামউদ্দিন থানার মদীনা মসজিদ গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে।এছাড়া তাদের সাথে গ্রেফতার সেলিম (৩৮) বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ উzজেলার দক্ষিণ চর সুরমা গ্রামের সাহেব আলীর ছেলে।সোমবার (২৯ মে) চৌগাছার পাঁচপীরতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে পাঁচপীরতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার বেলাল হোসেন তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করেন।মামলায় বিজিবির হাবিলদার বেলাল হোসেন উল্লেখ করেন, ২৯ মে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিয়মিত টহল করাকালীন চৌগাছা থানাধীন কুলিয়া গ্রামস্থ মেইন পিলার ৪৬ এর ৪ এর এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক নাসির ব্যাপারীর খেতের মধ্যে দিয়ে কিছু লোক সিমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছিলো। তখন সঙ্গীয় ফোর্সসহ তাদের পরিচয় ও পাসপোর্ট আছে কিনা জানতে চাইলে তারা পরিচয় ও পাসপোর্ট দেখাতে ব্যর্থ হয়। তারা বিনা পাসপোর্টে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসছিলো বলে স্বীকার করে। পরে তাদের ভোর চারটার দিকে গ্রেফতার করা হয়।মামলায় আরো উল্লেখ করা হয়, ধৃত সেলিম বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিনাপাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(৩) ধারার দন্ডনীয় অপরাধ এবং আসামি আজার উদ্দিন ও সুলতান ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর ৪ ধারার দন্ডনীয় অপরাধ করেছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে আটককৃতদের থানায় হাজির করে মামলা করতে দেরী হলো বলেও তিনি উল্লেখ করেন।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, তাদেরকে বিজিবির দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















