শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১মে (বুধবার) বিকাল ৫ টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সকল শ্রেণির মানুষের উপস্থিতিতে উক্ত উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জমান আনিচ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকবার আলী পেয়াদা, মুক্তিযোদ্ধা সামছুর রহমান, মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার, মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা জবেদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সমাজ সেবক আলী আফসার প্রমূখ সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ, দফাদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানে কাশিমাড়ী ইউপি সচিব প্রভাষ কুমার মন্ডল ৩ কোটি ১৩ লক্ষ ৪৫ হাজার ৭২৬ টাকার বাজেট ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন-কাশিমাড়ী ইউপি সচিব প্রভাষ কুমার মন্ডল ও কাশিমাড়ী ইউনিয়ন উদ্যোক্তা মো. মহসীন আলম।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















