নূর হাসান লাল্টু বাঘারপাড়া :”স্মার্ট ভূমি সেবায়, ভূমি মন্ত্রনালয়,” “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিন কাল “এ প্রতিপাদ্যে গতকাল সোমবার সকালে বাঘার পাড়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তামান্না ফেরদৌসি। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে বর্নাঢ্য রালি বের হয়। জন সচেতনতা বৃদ্ধি তে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার ষ্টল বসানো হয়েছে। এ বিষয়ে বাঘারপাড়ার সহকারি কমিশনার(ভূমি) তামান্না ফেরদৌসি বলেন, ভূমি মন্ত্রনালয়ের আদেশে সারা বাংলাদেশে এক সাথে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় আমার অফিস সহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।২২শে মে থেকে ২৮শে মে পর্যন্ত চলবে এ ভূমি সেবা সপ্তাহ।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















