মনিরামপুর পৌরপ্রতিনিধি(জাহিদ :-সারাদেশের ন্যায় যশোর মনিরামপুরে তীব্র তাপদাহে এবং বিদ্যুৎ এর ঘনঘন লোড শেডিং এ জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। ফলে খেটে খাওয়া মানুষ সহ কেউই সচারচার ঠিকমত কাজ করতে পারছেনা।এছাড়াও উপজেলার কিছু কিছু এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। কয়েকমাস থেকে বৃষ্টি না হওয়ায় ভূ-উপরিস্থ বিভিন্ন জলাশয়ের পানি শুকিয়ে গেছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। বৃষ্টিহীন এই তীব্র খরায় উপজেলার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। তীব্র খরায় পুড়ছে সবুজ গাছ গাছালী এবং সেই সাথে বেড়েছে প্রচন্ড গরম।প্রচন্ড গরমে মানুষের মধ্যে বিরাজ করছে অস্থিরতা। টানা তাপদাহে জনজীবন দুর্বিষহ উঠেছে। এর প্রভাব পড়েছে স্বাভাবিক কাজকর্মেও। বিভিন্ন অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও স্বস্থি নেই। বিশেষ করে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। রোজগারের আশায় প্রচন্ড গরম আবহাওয়া উপেক্ষা করেই তাদেরকে হাড় ভাঙা পরিশ্রম করে যেতে হচ্ছে।তবে আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। যা বৃষ্টি না হলে এরকম তাপমাত্রা অব্যাহত থাকবে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে পুকুর খাল বিল কুয়া গুলো শুকিয়ে গেছে। বিভিন্ন এলাকায় মটর স্থাপন করে কুয়া থেকে পানি মৎস ঘের গুলোতে দিচ্ছে ফলে পানি শুকিয়ে গেছে বলে জানা গেছে। ফলে খাবার পানি সংকটে পড়েছে কয়েকটি এলাকার জনসাধারন। অপরদিক ভূগর্ভস্থ পানি দিয়ে ঠিকমত সেচ কাজ পরিচালনা করা যাচ্ছেনা। ফলে অনেক এলাকায় সেচ সংকটে আউশ ধান, পাট,তিল গাছ,বিভিন্ন রকমের সবজি উৎপাদন ব্যহত হতে পারে বলে অনেকে ধারনা করছেন। স্থানীয় ফসল ও সবজি চাষিদের সাথে কথা বলে জানা গেছে, খরার কারণে এলাকা ভেদে অতিরিক্ত সেচ দিতে হচ্ছে।সেচ দেওয়ার ২/৩দিন পরে দেখা যাচ্ছে মাটি ফেটে গেছে তাছাড়া ঘন ঘন লোড শেডিং এর কারনে সেচ কাজে চরম ব্যাহত হচ্ছে। লোড শেডিং অত্র এলাকাতে এখন নৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। কিন্তু বর্তমানে গরম যত বাড়ছে ছোট-বড় সবার অবস্থা ততই খারাপের দিকে গড়াচ্ছে উষ্ণতার আধিক্যে বিদ্যুতের সমস্যাটি ততই তীব্রতার হয়ে উঠেছে মনিরামপুর উপজেলাতে। বিদ্যুৎ সার্বক্ষণিক প্রয়োজনীয় একটি জিনিস বিদ্যুৎ দিয়ে রাতে শুধু ইলেকট্রিক বাতি জ্বলবে, ফ্যান চলবে বিদ্যুতের এটাই একমাত্র প্রয়োজনীয়তা নয়। দিনে ও রাতে যে কোন সময় হোক বিদ্যুতের অনুপস্থিতি আধুনিক জীবনের হাজার অসংখ্য সমস্যার সৃষ্টি করে। রাষ্ট্রীয়, সংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের প্রতিমুহূর্তের কার্যক্রম ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অর্থাৎ উন্নয়নের পথেও বিদ্যুৎ ছাড়া এক বা অগ্রসর হওয়া সম্ভব নয়। আধুনিক জীবনের জন্য সর্বাধিক প্রয়োজনীয়তা রয়েছে এই বিদ্যুতের। আর এই বিদ্যুতের লোড শেডিং এর সমস্যাটা এখন জনজীবনের সৃষ্টি করছে নানা ধরনের সমস্যা দুর্ভোগ মনিরামপুর উপজেলাতে চলছে ২৪ ঘন্টা লোডশেডিং কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ যায় আর আসে বিদ্যুৎ এর লোডশেডিং নিয়ে দূর্ভোগের কোন শেষ নাই মনিরামপুরে জন সাধারনের, দুর্ভোগ ছাত্র-ছাত্রীদের পড়ালেখার ব্যাঘাত,পানি সরবরাহের ক্ষেত্রে বাধা, ফ্রিজ,ফ্যান,এসি চলছে না,হাসপাতালে চিকিৎসার ব্যাঘাত ঘটছে এবং তীব্র তাপদহের এ এলাকার জন সাধারনের জীবন আজ বিপর্যস্ত।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















