বেনাপোল (যশোর) : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জির জন্য ১২০০ কেজি (৩০ মণ) রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপহার বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়াবে বলে মনে করেন দু’দেশের প্রতিনিধিরা।সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে উপহারের আম পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এ সময় ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার আমের প্যাকেটগুলো ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। এর আগে সকাল ১০টায় সড়ক পথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছায়।বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হলো কলকাতায়।কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার বলেন, আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালি অধ্যায় পার হচ্ছে তারই স্মারকস্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরের জন্য শুভেচ্ছা স্বরূপ আম পাঠিয়েছেন। এর মাধ্যমে দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে আমরা আশা করি।এর আগে গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এক ট্রাক রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















