অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার সকালে তারা পল্লী মঙ্গল আদর্শ কলেজকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী দলের ৭নং জার্সিধারী খেলোয়াড় জীবন একমাত্র গোল করেন। সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক রিপন। খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে একই মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম হোসেন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালন এসএম ফারুক হোসেন, ব্যবসায়ী শাহিন রেজা, সাবেক কৃতি ফুটবলার মিন্টু, ইব্রাহিম হোসেন, তুষার প্রমুখ। উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ৮টি কলেজের অংশগ্রহণে গত শুক্রবার (৯ জুন) সকালে একই মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














