সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় সোমবার (১৯ জুন) বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্টে, বালক (অনুর্ধ ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশ নেয় আড়পাড়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম শতখালী ইউনিয়ন ফুটবল একাদশ। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়াসংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আড়পাড়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামার হোসেন, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উন্মে তহমিনা মিতু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরুজ আলি বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক একে এম খায়রুল আলম, সিনিয়র শিক্ষক মোঃ আলী আহসান,শালিখা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব দিপক চক্রবর্তী প্রমূখ। খেলায় ধারাভাষ্য দেন জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার শম্ভু মিত্র।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















