এম,এ সাজেদ,কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক কিশোরের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা কেঁড়াগাছি সীমান্তের অভ্যন্তরীন সড়কে। দূর্ঘটনায় মারাত্মক আহত মোটরসাইকেল চালক আফজাল হোসেন (১৮) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতেই মৃত্যুবরণ করেন। স্থানীয়রা জানায়, শুক্রবার(৭ জুলাই) সন্ধ্যায় আফজাল হোসেন মোটরসাইকেল যোগে সীমান্তবর্তী গোয়ালচাতর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী নছিমনের ( ইঞ্জিন চালিত ভ্যান) সাথে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় আফজালকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আফজাল শুক্রবার মাঝরাতে মৃত্যুবরণ করেন। প্রয়াত আফজাল হোসেন উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের মালায়েশিয়া প্রবাসী মাহমুদুল হোসেনের পুত্র। শনিবার(৮ জুলাই) সকালে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান ও ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














