যশোর অফিস : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত যশোরের রাজাকার ফসিয়ার রহমান মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। তিনি দীর্ঘ সাত বছর ধরে পলাতক জীবনযাপন করছিলেন। গত বুধবার রাতে নাটোরের লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দন্ডিত ফসিয়ার রহমান মোল্লা (৭০) যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোর জেলা প্রশাসকের রাজাকারদের তালিকাভূক্ত আসামি ফসিয়ার রহমান মোল্লা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী মূলক অপরাধ সংগঠনের কারণে ফসিয়ার রহমান মোল্লাসহ আরোও চারজনের বিরুদ্ধে ২০১৬ সালের ৪ এপ্রিল রাষ্ট্রপক্ষ বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনালে মামলা করেন। মামলার তদন্ত কার্যক্রম শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আলাদতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। মামলার বিচারকার্য শেষে গত ২৫ জুন আসামি ফসিয়ার রহমান মোল্লাসহ অন্যান্য আসামিদের দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনাল মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। এ মামলার আসামি আমজাদ মোল্লা ছাড়া অন্যান্য আসামিরা পলাতক ছিলেন । যে কারণে পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পলাতক আসামি ফসিয়ার রহমান মোল্লা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী, ঝিনাইদহ ও নাটোর জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আত্মগোপনে থাকে। তিনি আরো জানান,পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব-৬ যশোর। এরপর গোপন তথ্যের মাধ্যমে ফসিয়ার রহমান মোল্লার অবস্থান নিশ্চিত করে গতকাল রাতে নাটোরের লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোরের বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Home
যশোর স্পেশাল যশোরের মৃত্যুদন্ডপ্রাপ্ত রাজাকার ফসিয়ার রহমান মোল্লাকে নাটোর থেকে গ্রেফতার র্যাবের
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














