বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল পৌরসভাধীন ছোটআঁচড়া গ্রাম এবং বন্দরেরর ২২ নং শেড সংলগ্ন পরিত্যক্ত জায়গা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২০৯ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ জাকির হোসেন(২৫) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে,গোপণ তথ্য পেয়ে থানা পুলিশের একটি আভিযানিক দল সোমবার(১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল বন্দরের ২২ নং শেড সংলগ্ন পরিত্যক্ত জায়গায় তল্লাশী চালিয়ে ১৫০ বোতল এবং রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল পৌরসভাধীন ছোটআঁচড়া গ্রাম এলাকায় নির্মানাধীন নতুন থানা ভবনের সম্মুখ হতে ৫৯ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল সহ জাকির হোসেন নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে।আসামী জাকির হোসেনের বাড়ী অত্র শার্শা উপজেলাধীন পুটখালী ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামে, তার পিতার নাম মোঃ জিল্লুর রহমান।ফেন্সিডিল উদ্ধার এবং মাদক বিক্রেতা জাকির হোসেনের গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভূইঁয়া বলেন, “যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে উপরিল্লিখিত স্থান দুটিতে অভিযান পরিচালনা করে ২০৯ বোতল ফেন্সিডিল সহ আসামী জাকির হোসেন কে গ্রেফতার করা হয়”।আসামী জাকির হোসেনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করতঃ যথাযথ পুলিশ প্রহরায় যশোর জেলা সদর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














