মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ বাসস্ট্যান্ডে সড়কের উপরে যানজট নিরসন ও আইন শৃঙ্খলা নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনকল্যাণে অধিকতর সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করের মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় এ কোর্ট পরিচালনার সময়ে যথাযথ আইন না মানায় একজনকে ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রথমত সতর্ক করা হয়েছে অনেককে। এমনিভাবে সড়কে যানজট নিরসনের জন্যে মোবাইল কোর্ট অব্যহত রাখবেন বলে জানাগেছে। উল্লেখ্য যে, মোঃ আজাহার আলী কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনার হিসেবে যোগদানের পর হতে উপজেলাবাসীর মাঝে ভুমিসেবার পাশাপাশি ভ্রাম্যমান আদালত, মোবাইল কোর্ট পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেন। তাছাড়া কবিতা পাঠ, সাহিত্যচর্চা ও সঙ্গীত অঙ্গনেও তিনি বিশেষ অবদান রেখে আসছেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














